কামড়া মাশক ফাযিল মাদ্রাসা
সাবেক শিক্ষার্থী ফোরাম

ইসলামী মূল্যবোধ, ভ্রাতৃত্ব, শিক্ষা সহায়তা ও সমাজসেবার বন্ধনে প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম।

ঐতিহ্য, ভ্রাতৃত্ব ও সেবার বন্ধনে
এক গর্বিত অ্যালামনাই পরিবার

মাদ্রাসার স্মৃতিকে সঙ্গে নিয়ে ঐক্য, শিক্ষা সহায়তা, ভ্রাতৃত্ব ও সমাজসেবার মাধ্যমে আমরা এগিয়ে চলেছি।

ঐক্য • আদর্শ • সেবা

কামড়া মাশক ফাযিল মাদ্রাসা সাবেক শিক্ষার্থী ফোরাম

কামড়া মাশক ফাযিল মাদ্রাসা সাবেক শিক্ষার্থী ফোরাম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ ও কল্যাণমুখী সংগঠন। শিক্ষার্থীদের একনিষ্ঠতার ফলে দীর্ঘদিনের বন্ধুত্ব, স্মৃতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার পাশাপাশি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের একটি সুন্দর প্ল্যাটফর্মে একত্রিত করাই আমাদের অন্যতম লক্ষ্য।

বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধিতে সাবেক শিক্ষার্থী ফোরামটি কাজ করে যাচ্ছে। ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

মাদ্রাসার গৌরবময় ঐতিহ্য ও শিক্ষার আদর্শকে সামনে রেখে সমাজসেবা ও মানবকল্যাণে অর্থবহ অবদান রাখাই আমাদের প্রত্যয়। ঐক্য, ভ্রাতৃত্ব, শিক্ষা ও সেবার মাধ্যমে একটি শক্তিশালী ফোরাম গড়ে তুলে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখাই আমাদের অঙ্গীকার।

kamra mashak fazil madrasah academic building
কামড়া মাশক ফাযিল মাদ্রাসা ক্যাম্পাস
ইসলামিক শিক্ষা ও উৎকর্ষের একটি কেন্দ্র।

মিলনা মেলা অনুষ্ঠান ও সদস্য রেজিষ্ট্রেশন নির্দেশিকা

কামড়া মাশক ফাযিল মাদ্রাসার ৭৫ বছর পূর্তী ও সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠানে অংশ হতে নিচের নিয়মাবলী অনুসরণ করুন।

রেজিস্ট্রেশন ফি
জনপ্রতি / সদস্য ১০০০ টাকা
অতিথি (পরিবারের সদস্য) ৫০০ টাকা
সন্তান (৩ বছরের ঊর্ধ্বে) ৫০০ টাকা
সদস্য ফি জমাদান
bKash বিকাশের মাধ্যমে পরিশোধ:
বিকাশ সেন্ড মানি করুন এই নম্বরে 01619-930508 (Muzahid)
নির্দেশনা:

রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোন তথ্যের জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন।

নির্দেশনা: রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পর ফি জমাদানের ট্রানজেকশন তথ্য (Transaction ID/Deposit Slip) ভবিষ্যতের প্রয়োজনে ব্যক্তিগতভাবে সংরক্ষণ করতে হবে।
প্রতিষ্ঠার ৭৫ বছর | প্লাটিনাম জুবিলী ২০২৬

৭৫ বছরের ঐতিহ্য, শিক্ষা ও সাফল্যের গৌরবময় পথচলা

কামড়া মাশক ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা দীর্ঘদিন ধরে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে আসছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, বিজ্ঞান, আইসিটি ও অন্যান্য সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিত পাঠদান, পরীক্ষা, সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিষ্ঠার ফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক পরীক্ষা ও শিক্ষাক্ষেত্রে সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে। পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে।

প্রতিষ্ঠার পর থেকে কামড়া মাশক ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের বিকাশ সাধন ও সমাজ কল্যাণে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে। এই প্রতিষ্ঠানের অসংখ্য সাবেক শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, প্রশাসন, ব্যবসা, সমাজসেবা ও অন্যান্য পেশায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁদের সাফল্য প্রতিষ্ঠানের গৌরব ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে এবং বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে।

Kamra Mashak Fazil Madrasha Scademic Building Campus With Students
কামড়া মাশক ফাযিল মাদ্রাসা ক্যাম্পাস
ইসলামিক শিক্ষা ও উৎকর্ষের একটি কেন্দ্র।

নেতৃত্বের বার্তা

জনাব মুহা. হারুনুর রশিদ মোল্লা

জনাব মুহা. হারুনুর রশীদ মোল্লা

প্রিন্সিপাল ও সভাপতি

কামড়া মাশক ফাজিল মাদ্রাসা সাবেক শিক্ষার্থী ফোরাম

কামড়া মাশক ফাযিল মাদ্রাসার পথচলার সূচনা ১৯৪৯ সালে গাজীপুর জেলার, কাপাসিয়া উপজেলার কামড়া গ্রামে। মহান আল্লাহর অশেষ রহমতে ২০২৬ সালে আমরা এই ঐতিহাসিক প্রতিষ্ঠার গৌরবময় ৭৫ তম বর্ষে পদার্পণ করেছি। এই দীর্ঘ যাত্রা নিঃসন্দেহে কামড়া মাশক ফাযিল মাদ্রাসার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় অধ্যায়।
গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। প্রতিষ্ঠার সেই কঠিন সময়ে যাঁরা অকুণ্ঠচিত্তে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছিলেন, যাঁদের আন্তরিক সহযোগিতা, ত্যাগ ও ভালোবাসা আমাদের পথচলাকে সহজ করেছিল—তাঁদের অবদান চিরদিন আমাদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।
৭৫ বছরের এই দীর্ঘ পথচলায় কত মানুষ এসেছেন, কত মানুষ ভালোবেসে পাশে দাঁড়িয়েছেন, কত স্মৃতি আজও হৃদয়ের পাতায় অমলিন হয়ে আছে—সবকিছুর জন্য মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে যাঁরা এই প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন এবং এর অগ্রযাত্রায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রেখেছেন, তাঁদের সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা।
আমি সব সময় দোয়া করি, এই মাদ্রাসার ”সাবেক শিক্ষার্থী ফোরাম” যেন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে পারে। এই ঐক্য যেন শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর সমাজের কল্যাণে, মানবসেবায় এবং সামাজিক উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখে।
মহান আল্লাহ কামড়া মাশক ফাযিল মাদ্রাসাকে আরও শত শত বছর জ্ঞান, নৈতিকতা ও মানবকল্যাণের আলো ছড়িয়ে দেওয়ার তাওফিক দান করুন। সাবেক শিক্ষার্থী ফোরামের সকল মহৎ উদ্যোগকে কবুল করুন এবং আমাদের এই ঐতিহাসিক বন্ধনকে উত্তরোত্তর শক্তিশালী করুন।
Mohammad Sharif Hossain

আমিনুল হক

মেম্বার সেক্রেটারি, কামড়া মাশক ফাযিল মাদ্রাসা সাবেক শিক্ষার্থী ফোরাম

কামড়া মাশক ফাযিল মাদ্রাসা আমাদের শিক্ষা, স্মৃতি ও ভ্রাতৃত্বের এক অবিচ্ছেদ্য বন্ধন। সেই বন্ধনকে আরও সুদৃঢ় করতে ২০২৬ সালে ”সাবেক শিক্ষার্থী ফোরামের” সাংগঠনিক কার্যক্রম নতুনভাবে এগিয়ে নেওয়া হয়েছে।
সকল প্রাক্তন শিক্ষার্থীকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসা, গণতান্ত্রিক ও কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সামাজিক কল্যাণে ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাচ্ছি বহুল প্রত্যাশিত কামড়া মাশক ফাযিল মাদ্রাসার ৭৫ বছর পূর্তী ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা উদযাপনের পথে।
সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের এই পথচলার মূল শক্তি। আসুন, প্রিয় কামড়া মাশক ফাযিল মাদ্রাসার ভালোবাসায় আমরা সবাই একত্রিত হই এবং একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কল্যাণমুখী শিক্ষার্থী ফোরাম গড়ে তুলি।

আসন্ন গৌরবময় আয়োজন

৭৫ বছর পূর্তী ও সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠান

২৬ ডিসেম্বর ২০২৬ কামড়া মাশক ফাযিল মাদ্রাসা ক্যাম্পাস, কাপাসিয়া, গাজীপুর
আকর্ষনীয় গিফট আইটেম দুপুরের খাবার সম্মাননা প্রদান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

আমাদের গৌরবময় ঐতিহ্যের অংশ হোন

কামড়া মাশক ফাযিল মাদ্রাসা সাবেক শিক্ষার্থী ফোরাম-এর সঙ্গে যুক্ত হয়ে আমাদের ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করুন। অ্যালামনাই নেটওয়ার্ক সম্প্রসারণ, শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে আপনার মূল্যবান অবদান রাখুন।

আজই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং মাদ্রাসার গৌরবময় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সম্ভাবনাময় পথ তৈরি করতে অংশীদার হোন। আপনার অংশগ্রহণই হতে পারে আমাদের সম্মিলিত সাফল্যের শক্তি।

সাধারণ মেম্বার
1000 BDT
ডোনার মেম্বার ন্যূনতম
5000 BDT
Kamra Mashak Fazil Madrasha Scademic Building Campus With Students
কামড়া মাশক ফাযিল মাদ্রাসা ক্যাম্পাস
ইসলামিক শিক্ষা ও উৎকর্ষের একটি কেন্দ্র।

ক্যাম্পাস ও স্মৃতিচারণ