আমাদের কার্যক্রম

সাবেক শিক্ষার্থী ফোরাম, কামড়া মাশক ফাযিল মাদ্রাসা

প্রস্তাবিত কর্মপরিকল্পনা

সামাজিক ও নৈতিক উন্নয়নে আমাদের নানামুখী উদ্যোগসমূহ

(ক) সাবেক শিক্ষার্থীদের অত্র ফোরামের সদস্য করার মাধ্যমে একতাবদ্ধ করা।

(খ) দেশ ও বিদেশের সাবেক শিক্ষার্থীদের সংগঠিত করে, তাদের মধ্যে পারস্পরিক নেটওয়ার্ক গড়ে তোলা।

(গ) সাবেক শিক্ষার্থীদের জন্য সভা-সমাবেশ, শিক্ষা, গবেষণা ও বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন।

(ঘ) সদস্যগণ ও তাদের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক এবং আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণ সাধনে ব্যবস্থা গ্রহণ।

(ঙ) কামড়া মাশক ফাযিল মাদ্রাসার ভাবমর্যাদা উন্নত করা, শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে সহযোগিতা করা।

(চ) কামড়া মাশক ফাযিল মাদ্রাসা সাথে নিয়মিত সংযোগ রক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা করা।

(ছ) সাবেক শিক্ষার্থী ফোরাম, শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তার জন্য একটি পৃথক তহবিল গঠন।

(জ) মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

(ঝ) মসজিদ, পাঠাগার, গবেষণাগার, দাওয়াহ সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা।

(ঞ) বুলেটিন, সাময়িকী ও পুস্তক মুদ্রণ-সহ বিভিন্ন উপকরণ প্রকাশ।

(ট) দাওয়াহ এবং ইসলামী আদর্শের প্রচার ও প্রসারের পদক্ষেপ গ্রহণ।

(ঠ) জনকল্যাণ এবং সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন।

(ড) সমাজের দরিদ্র, অসহায়, এইতিম ও সুবিধাবঞ্চিতদের সাহায্য-সহযোগিতা করা।

(ঢ) শিক্ষা এবং সাংস্কৃতিক দিকপেক্ষ বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ।

(ণ) ইসলামি শিক্ষা, গবেষণা ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মানা প্রদান।