গঠনতন্ত্র
সাবেক শিক্ষার্থী ফোরাম, কামড়া মাশক ফাযিল মাদ্রাসা
বিসমিল্লাহির রাহমানির রাহীম
১
ধারা-১: নাম মনোগ্রাম
(ক) এ সংস্থার নাম হবে-
বাংলায়: “সাবেক শিক্ষার্থী ফোরাম, কামড়া মাশক ফাযিল মাদ্রাসা”
ইংরেজিতে: “ALUMNI ASSOCIATION, KAMRA MASHAK FAZIL MADRASHA”
منتدى الطلاب السابق، كامرا ماسك، مدرسة فاضل
(আরবিতে)
(খ) মনোগ্রাম:
এই লোগোটি মূলত গাজীপুরের "কামড়া মাশক ফাযিল মাদরাসা" এর "সাবেক শিক্ষার্থী ফোরাম" বা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের।
লোগোর কেন্দ্রে থাকা খোলা বই, বাংলা-আরবি-ইংরেজি বর্ণমালা এবং জ্বলন্ত মোমবাতি আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে সমাজকে আলোকিত করার প্রতীক। এছাড়া "জ্ঞানই আলো" এবং কুরআনের বাণী "রাব্বি জিদনী ইলমা" (প্রভু, আমার জ্ঞান বৃদ্ধি করুন) বাক্য দুটি এই প্রতিষ্ঠানের শিক্ষার মূল চেতনাকে তুলে ধরেছে।

২
ধারা-২: আওতা ও কার্যালয়
(ক) আওতা
সমগ্র বাংলাদেশ। অন্য যে কোনো দেশে এর কার্যক্রম সম্প্রসারণ করা যাবে।
(খ) কার্যালয়
এ সংস্থার অস্থায়ী প্রধান কার্যালয় হবে- কামড়া মাশক ফাযিল মাদ্রাসার ক্যাম্পাস। সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনবোধে শাখা কার্যালয় খোলা যাবে এবং প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তর করা যাবে।
৩
ধারা-৩: লক্ষ্য-উদ্দেশ্য ও মর্যাদা
(ক) লক্ষ্য ও উদ্দেশ্য:
ইসলামের মৌলিক নীতিমালার আলোকে সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয়, ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, নৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সার্বিক কল্যাণ সাধন।
(খ) মর্যাদা:
এটি হবে একটি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা।
৪
ধারা-৪: কর্মপরিকল্পনা
শীঘ্রই বিস্তারিত খসড়া প্রকাশিত হতে যাচ্ছে
৫
ধারা-৫: সদস্যপদ গ্রহণ
শীঘ্রই বিস্তারিত খসড়া প্রকাশিত হতে যাচ্ছে।