আমাদের সাবেক শিক্ষার্থী ফোরাম সম্পর্কে

১৯৪৯ থেকে ঐতিহ্যের পথচলা | প্লাটিনাম জুবিলী ২০২৬

হৃদয়ের বন্ধন, ঐতিহ্য সংরক্ষণ ও মানবসেবার প্রত্যয়ে গড়ে উঠেছে কামড়া মাশক ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা সাবেক শিক্ষার্থী ফোরাম। সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে ভ্রাতৃত্ব, শিক্ষা সহায়তা ও সমাজসেবার মাধ্যমে একটি শক্তিশালী ফোরাম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد: فقد قال الله تعالى: فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ

আমাদের পরিচিতি

আমাদের ঐতিহ্য ও পরিচয়

আল্লাহ তা'আলা মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী ও রাসূল হিসেবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব মানবতার জন্য আগমন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন শিক্ষার জন্য মসজিদে আন-নববীর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা করেন।

আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ দেশের মানুষ ইসলামপ্রিয়। তাদেরকে দ্বীনের আলোয় আলোকিত করা ও জাতি গঠনের মহান উদ্দেশ্যকে সামনে রেখে একদল স্বপ্নচারীর উদ্যোগে ১৯৪৯ সালে গাজীপুরে জেলার, কাপাসিয়া উপজেলার, কামাড়া গ্রামে প্রতিষ্ঠিত হয় কামড়া মাশক ফাযিল মাদরাসা। দীর্ঘ সাড়ে সাত দশকেরও বেশি কালজুড়ে এই মাদ্রাসাটি তৈরি করেছে জাতি গঠনের উপযোগী অসংখ্য আলোকবর্তিকা।

জীবনে সফলতা ও অগ্রগতি অর্জনে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা। দেশ-বিদেশে ছড়িয়ে পড়া অত্র মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে সুদৃঢ় করার প্রত্যয়ে গঠিত হয় “সাবেক শিক্ষার্থী ফোরাম”, কামড়া মাশক ফাযিল মাদ্রাসা।

Meeting image
কামড়া মাশক ফাযিল মাদ্রাসা ক্যাম্পাস
ইসলামিক শিক্ষা ও উৎকর্ষের একটি কেন্দ্র।

ঐক্য • সম্প্রীতি • পারস্পরিক সহযোগিতা

সাবেক শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ ও কল্যাণমুখী সংগঠন

Dawah

প্রেক্ষাপট

অত্র মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠিত করা ও তাদের মাঝে একতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে, ফোরামের সদস্যগণ দেশে ও প্রবাসে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন,পরিকল্পনা করেছেন, দেশে-প্রবাসে অনেক ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন।

এ সকল প্রচেষ্টার অংশ হিসেবে গত বছর অর্থাৎ ২০২৫ সালে প্রথম মাদ্রাসা মিলনায়তনে, দায়িত্বশীল সাবেক ছাত্রদের মধ্যে থেকে কিছু ভাইয়েরা একত্রিত হয়ে সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি ফোরাম গঠনের জন্য প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেন। পর্যায়ক্রমে এ উদ্যোগকে অগ্রসর করার জন্য, অত্র মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্রদের সাথে সমন্বয় করে, ফোরামটিকে প্রাতিষ্ঠানিকভাবে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়।

Dawah

প্রাতিষ্ঠানিক রূপদান

পরবর্তীতে ২০২৬ সালের শুরুর দিকে অত্র মাদ্রাসার সাবেক ছাত্র আমিনুল হক দর্জি ও মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ সাহেব এবং আরো কয়েকজন সাবেক ছাত্রদের ঐকান্তিক প্রচেষ্টায় উপস্থিত সবার পরামর্শ ও জোরালো দাবির প্রেক্ষিতে সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি ফোরাম গঠনের লক্ষ্যে কয়েকজন সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে গঠনতন্ত্র প্রণয়ন, উদ্যোক্তা সদস্য চূড়ান্তকরণ ও সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা বাস্তবায়নের লক্ষ্যে একটি ‘গঠনতন্ত্র সাব-কমিটি’ এবং ‘সার্চ কমিটি’ গঠন করা হয়, যা পরবর্তীতে রূপ নেয় “মাদ্রাসার ৭৫ বছর পূর্তী ও মিলনমেলা অনুষ্ঠান” বাস্তবায়ন কমিটিতে।

প্রস্তাবিত লক্ষ্য ও উদ্দেশ্য

"ইসলামের মৌলিক নীতিমালার আলোকে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, নৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে সার্বিক কল্যাণ সাধন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন।"

অ্যাসোসিয়েশন কাঠামো

“কামড়া মাশক ফাযিল মাদ্রাসার, সাবেক শিক্ষার্থী ফোরাম” বিভিন্ন কমিটির মাধ্যমে দেশ-বিদেশের সকল সাবেক শিক্ষার্থীকে যুক্ত করার জন্য একটি প্ল্যাটফর্ম। অনুমোদিত গঠনতন্ত্র ও বিভিন্ন নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে এই ফোরামটি।

অ্যালামনাই নেটওয়ার্কে যোগ দিন

"আমাদের সকলের প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় ‘ সাবেক শিক্ষার্থী ফোরাম, কামড়া মাশক ফাযিল মাদ্রাসা’ ঐক্য ও সহমর্মিতার এক চমৎকার প্ল্যাটফর্ম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমীন।"

নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত
ব্যাচভিত্তিক প্রতিনিধিগণ সক্রিয় রয়েছেন